Sylhet Today 24 PRINT

নগরীতে ইয়াবাসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক |  ১৪ জুলাই, ২০২০

সিলেট নগরীতে ২৫ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) রাত ৮টা ৫০ মিনিটে বোয়ালিয়া বাগবাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত রাজু মিয়া (২৪) সিলেটের মোগলাবাজারের পালপুর গ্রামের রফু মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

উদ্ধারকৃত আলামতসহ আটককৃত আসামির বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জ্যোতির্ময় সরকার (গণমাধ্যম) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.