Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে র‌্যাবের অভিযান: ইয়াবা সহ আটক ১

ডেস্ক রিপোর্ট |  ১৫ অক্টোবর, ২০১৫

মৌলভীবাজার সদর উপজেলার মিনারা বাজার বাউরবাগ এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ জাহেদ নামের এক আসামীকে আটক করেছে র‌্যাব। গতকাল বুধবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় তাকে আটক করা হয়। 

আটক জাহেদ (২৩) বাউরবাগ এলাকার আব্দুল্লাহ মিয়ার ছেলে। 

র‌্যাব ৯ সদর দপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক জাহেদের (২৩) কাছ থেকে ৯৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.