Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাট থেকে বিশ্বনাথের হত্যা মামলার আসামী দুই ভাই গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ১৪ জুলাই, ২০২০

সিলেটের বিশ্বনাথ উপজেলার মনুকোপা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে দু’জন নিহত হওয়ার ঘটনার মামলায় দুই ভাইকে গ্রেপ্তার করেছে র‌্যাব। মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে গোয়াইনঘাট উপজেলার সালুটিকর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মনুকোপা গ্রামের আইয়ুব আলীর ছেলে ইমরান মিয়া ও আজাদ মিয়া।

র‌্যাব-৯ এর এএসপি (গণমাধ্যম) ওবাইন জানান, বিশ্বনাথের ওই হত্যা মামলায় এ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলটি বিশ্বনাথ থানায় থাকায় তাদেরকে ওই থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, বিশ্বনাথের অলংকারি ইউনিয়নের মনুকোপা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দুইপক্ষের সংঘর্ষে গত ২৩ জুন দুইজন নিহত হন। গ্রামের সমছু মিয়া ও নুরুল ইসলামের লোকজনের মধ্যে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে সংঘর্ষ হয়। এতে সমছু মিয়ার পক্ষের মখলিছ আলী (৬৫) ও নুরুল ইসলামের পক্ষের ওয়ারিছ আলী (৬০) নিহত হন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.