Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১৪ জুলাই, ২০২০

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৪ জুলাই) সন্ধ্যায় শ্রীমঙ্গল সদর ইউনিয়নের পশ্চিম ভাড়াউড়ায় মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে।

মৃত দুই শিশু একে অপরের প্রতিবেশী। মৃত রেশমী (৫) উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম ভাড়াউড়া মধু মিয়া, ও একই গ্রামের ফারুক মিয়ার কন্যা মারিয়া (৫)। শিশুদ্বয়ের পিতারা পেশায় রিকশাচালক।

পুলিশ সূত্রে জানা যায়, মৃত মারিয়া ও রেশমী আজ বিকেলে ঘরের পাশে খেলছিলো, সন্ধ্যা হয়ে যাওয়ার পরও তারা ঘরে ফিরে না আসলে তাদের খোঁজাখুঁজি শুরু করেন পরিবারের লোকজন। একপর্যায়ে তাদের বাড়ীর পাশের পুকুরে মৃত শিশুদুটির মরদেহ ভেসে ওঠে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সোহেল রানা জানান,মৃত দুটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে, পুলিশ ঘটনাস্থলে আছে। মৃত শিশুদুটির পরিবার যদি আবেদন করে তাহলে শিশুদুটির মরদেহ ময়নাতদন্ত ছাড়া দাফন করার জন্য প্রক্রিয়া গ্রহণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.