Sylhet Today 24 PRINT

মৌলভীবাজারে অবরোধের মধ্যে চলছে হরতাল

মৌলভীবাজারে টানা অবরোধের মধ্যে চলছে ২০ দলীয় ঐক্য জোটের ডাকা সকাল- সন্ধ্যা হরতাল ।

মৌলভীবাজার সংবাদদাতা |  ২৯ জানুয়ারী, ২০১৫


মৌলভীবাজারে টানা অবরোধের মধ্যে চলছে ২০ দলীয় ঐক্য জোটের ডাকা সকাল- সন্ধ্যা হরতাল । বিএনপি চেয়ারপার্সন বেগম  খালেদা জিয়া ও জেলার ২০ দলীয় ঐক্য জোটের নেতাকর্মীর বিরুদ্ধে  দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে এই হরতাল আহবান করে জেলা ২০ দলীয় ঐক্য জোট।
আজ সকাল সাড়ে ছয়টায় শহরে হরতাল ও অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল বের করে জেলা বিএনপি,যুবদল,স্বেচ্ছাবেসকদল ও ছাত্রদলের সমর্থকরা।

এ সময় শমসেরনগর সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে পিকেটাররা। সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ এসে ধাওয়া দিলে পিকেটাররা ছত্রভঙ্গ হয়ে যায়। এরপর টায়ারের আগুন নিভিয়ে সড়ক পরিস্কার করে দেয় পুলিশ। বেলা বাড়ার সাথে সাথে সিএনজি,অটো রিক্সা সহ ছোট ছোট যান চলাচল শুরু হয় শহরে। এছাড়া জেলা শহরের সঙ্গে উপজেলার সংযোগ সড়ক গুলোতে বাস চলাচল করলেও মৌলভীবাজার থেকে দূর পাল্লার কোন বাস ছেড়ে যায়নি। এদিকে হরতাল ও অবরোধে শান্তি শৃংখলা রক্ষায় শহরের বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.