Sylhet Today 24 PRINT

বড়লেখায় এরশাদের মৃত্যুবার্ষিকী পালিত

বড়লেখা প্রতিনিধি |  ১৫ জুলাই, ২০২০

মৌলভীবাজারের বড়লেখায় প্রয়াত রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির সাবেক চেয়ারম্যান হুসেইন মোহাম্মদ এরশাদের ১ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বড়লেখা উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে মঙ্গলবার (১৪ জুলাই) দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বিকেল সাড়ে তিনটায় পৌর শহরের জলি ম্যানশনে দলের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় পার্টির উপজেলা সভাপতি এডভোকেট আফজাল হোসেন।

সাংগঠনিক সম্পাদক বাবরুল হোসেন রিয়াজের সঞ্চালনায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সিপার, পৌর আহবায়ক সুনাম উদ্দিন, উপজেলা শাখার আইন বিষয়ক সম্পাদক গোলাম কিবরিয়া, যুব সংহতির সাধারণ সম্পাদক ফরাস আহমদ রাজু, মহিলা পার্টির সভানেত্রী রুকসানা বেগম, সাংবাদিক রুয়েল কামাল প্রমুখ। এ সময় এরশাদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া পরিচালা করেন মাওলানা সাহেদ আহমদ জুয়েল।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.