Sylhet Today 24 PRINT

মোগলাবাজারে ইয়াবাসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক |  ১৫ জুলাই, ২০২০

সিলেটের মোগলাবাজারে ২০ পিস ইয়াবাসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ জুলাই) মোগলাবাজার থানাধীন প্যারাইরচক পয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আবুল কাশেম (৩২) সিলেটের ফেঞ্চুগঞ্জের কটালপুর কোনাপাড়া গ্রামের প্রয়াত আরব আলীর ছেলে।

বিজ্ঞাপন

ইয়াবা উদ্ধারের ঘটনায় মোগলাবাজার থানায় মামলা রুজু করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জ্যোতির্ময় সরকার (গণমাধ্যম) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.