Sylhet Today 24 PRINT

ছাতকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

ছাতক প্রতিনিধি |  ১৫ জুলাই, ২০২০

সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইড় ইউনিয়নের কামারগাঁও বাজার এলাকায় নদীর তীর থেকে এক অজ্ঞাতনামা যুবকের ভাসমান লাশ উদ্ধার করা হয়েছে।

পুলিশ বুধবার (১৫জুলাই) সকালে লাশ উদ্ধার করে সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার থেকে ইউনিয়নের কামারগাঁও বাজারের ব্রিজ সংলগ্ন এলাকায় ভাসমান লাশ দেখতে পান স্থানীয় লোকজন। বিষয়টি জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রে জানানো হলে তদন্ত কেন্দ্রের ইনচার্জ একদল পুলিশ নিয়ে বুধবার অজ্ঞাতনামা যুবকের ভাসমান লাশ উদ্ধার করেন। জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সাজ্জাদুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.