Sylhet Today 24 PRINT

ওসমানী মেডিকেলে সোনালী ব্যাংকের ২০০ সেট পিপিই প্রদান

সিলেটটুডে ডেস্ক |  ১৬ জুলাই, ২০২০

করোনাকালে প্রথম সারির যোদ্ধা চিকিৎসক ও চিকিৎসা সহযোগীদের নিরাপত্তা বিবেচনায় সোনালী ব্যাংক লিমিটেড সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালকে ২০০ সেট পিপিই প্রদান করেছে। সোনালী ব্যাংকের পক্ষ থেকে করোনাকালে চিকিৎসক ও চিকিৎসা সহযোগীদের নিরাপত্তায় পিপিই প্রদানে ধন্যবাদ জানান হাসপাতাল কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. ইউনুছুর রহমানের হাতে উপহার হিসেবে পিপিই হস্তান্তর করেন সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার্স অফিস সিলেটের ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) বাবুল মো. আলম।

এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায়, সোনালী ব্যাংক প্রিন্সিপাল অফিস সিলেটের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. এমরান উল্ল্যাহ ও ব্যাংকের হাসপাতাল শাখার শাখা প্রধান শাহরিয়ার আহমেদ সজীব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.