সিলেট টুডে ডেস্ক | ২৯ জানুয়ারী, ২০১৫
সিলেট নগরীর সুবিদবাজার এলাকায় অবরোধের সমর্থনে মিছিল করেছে ইসলামি ছাত্রশিবির। মিছিল শেষে তারা সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধের চেষ্টা করে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সটকে পড়ে।
বৃহস্পতিবার সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যকদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকাল ৭টায় নগরীর সুবিদবাবার লাভলী রোড থেকে হরতালের সমর্থনে একটি মিছিল বের করে শিবিরের নেতাকর্মীরা। মিছিলটি সাগরদিঘির পাড় মোড়ে এসে শেষ হয়। এ সময় তারা সড়ক অবরোধ করার চেষ্টা করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
এদিকে, সকাল ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নগরীর কোথাও কোন ধরনের নাশকতার খবর পাওয়া যায়নি। হরতালে নাশকতা ঠেকাতে নগরীর বিভিন্ন জায়গায় সর্তক অবস্থানে রয়েছে আইন-শৃঙ্খলাবাহিনী।
উল্লেখ্য, গত মঙ্গলবার পৃথকভাবে সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার বিএনপি এই হরতালের ডাক দেয়।