Sylhet Today 24 PRINT

শাবিতে আরও ৩৯ জনের করোনা শনাক্ত, ২২ জনই সিলেটের

নিজস্ব প্রতিবেদক |  ১৬ জুলাই, ২০২০

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ৩৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) শাবির ল্যাবে মোট ১৬৭ জনের নমুনা পরীক্ষায় এই ৩৯ জনের দেহে করোনা শনাক্ত হয়।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক এর সত্যতা নিশ্চিত করে জানান, শাবির ল্যাবে আজ সুনামগঞ্জ জেলার ৬৯ টি ও সিলেটের ৯২ টি নমুনা মিলে মোট ১৬১ টি নমুনা সংগ্রহ করা হয়। তবে আরও ৬টি মিলিয়ে মোট ১৬৭ টি পরীক্ষা করা হলে এই ৩৯ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে শনাক্ত হওয়া নতুন ৩৯ জনের মধ্যে সিলেট জেলার ২২ জন ও সুনামগঞ্জের ১৭ জন বাসিন্দা রয়েছেন বলে নিশ্চিত করেছেন সহকারী অধ্যাপক হাম্মাদুল হক।

এ প্রতিবেদন লিখা পর্যন্ত সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষার ফলাফল জানা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.