Sylhet Today 24 PRINT

মাধবপুরে ২ ‘মাদক পাচারকারীর’ ৬ মাসের কারাদণ্ড

মাধবপুর প্রতিনিধি |  ১৬ জুলাই, ২০২০

হবিগঞ্জের মাধবপুরে ২ মাদক ‘পাচারকারী’কে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাশতারান এ রায় প্রদান করে।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই গোলাম মোস্তফা উপজেলার ধর্মঘর এলাকার খাল গুদাম রাস্তায় অভিযান চালিয়ে ৪ বোতল ফেন্সিডিল সহ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার নানছিড়ী গ্রামের মো. সনু মিয়ার ছেলে হৃদয় মিয়া (১৯) ও একই উপজেলার সাধক কালী গ্রামের আব্দুল আলির ছেলে মো. আওলাদ হোসেন (২০) কে আটক করে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাশতারান ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ২ জনকে ৬ মাস করে কারাদণ্ড প্রদান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.