Sylhet Today 24 PRINT

ছাতকে ২ নৌ-চাঁদাবাজ গ্রেপ্তার

ছাতক প্রতিনিধি |  ১৬ জুলাই, ২০২০

সুনামগঞ্জের ছাতকে সুরমা নদী থেকে ২ নৌ-চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে নদীতে চাঁদাবাজি করার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হল কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের চাটিবহর ছড়াপার গ্রামের তমজিদ আলীর পুত্র জুয়েল আহমদ (৩৫) ও একই ইউনিয়নের চাটিবহর পূর্বপাড়া গ্রামের সমছুল ইসলাম ওরফে ভেদাই মিয়ার পুত্র আব্দুল কাদির(৩২)।

শহরের বৌলা এলাকার সুরমা নদীতে ভুয়া রিসিট দিয়ে নদীতে চলাচলরত বার্জ, কার্গো ও বাল্কহেড থেকে অবৈধভাবে চাঁদা আদায় করে আসছিলো তারা। গোপন সংবাদের ভিত্তিতে ছাতক থানা পুলিশ অভিযান চালিয়ে বৃহস্পতিবার দুপুরে ২ চাঁদাবাজকে গ্রেপ্তার করে।

ছাতক থানা পুলিশ গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.