Sylhet Today 24 PRINT

ওসমানীর ল্যাবে আরও ৯৩ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ১৬ জুলাই, ২০২০

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে আরও ৯৩ জন করোনা শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলায় ৩২ জন, সুনামগঞ্জে ৩ জন, হবিগঞ্জে ২৩ জন এবং মৌলভীবাজার জেলায় ৩৫ জন রয়েছেন। এর মধ্যে ৪ জন চিকিৎসক রয়েছেন বলেও জানা গেছে।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক হিমাংশু লাল রায় জানান, আজ ওসমানীর ল্যাবে  ২৮২টি নমুনা পরীক্ষায় ৯৩ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

বিজ্ঞাপন



জানা গেছে, সিলেট জেলায় নতুন শনাক্তদের মধ্যে ২১ জনই সিলেট সদর উপজেলা ও সিটি করপোরেশন এলাকার। এছাড়া ফেঞ্চুগঞ্জ উপজেলায় ৩ জন, ওসমানীনগরে ২ জন, বিশ্বনাথে ২ জন, গোয়াইনঘাট, বিয়ানীবাজার, কানাইঘাট ও বালাগঞ্জ উপজেলায় একজন করে রয়েছেন।

এদিকে নতুন শনাক্তদের নিয়ে সিলেট জেলায় মোট শনাক্ত হয়েছেন ৩ হাজার ৩২৫ জন। এছাড়া সুনামগঞ্জে ১ হাজার ২৫৫ জন, হবিগঞ্জে ১ হাজার ১৮ জনে এবং মৌলভীবাজারে ৮১৮ জন শনাক্ত হয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.