Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে স্বাস্থ্যবিধি লঙ্ঘন, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

চুনারুঘাট প্রতিনিধি |  ১৬ জুলাই, ২০২০

স্বাস্থ্যবিধি না মানায় হবিগঞ্জের চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা আদায় করেছেন সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন চন্দ্র পাল।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে ভ্রাম্যমাণ আদালতে এ অভিযানে জরিমানা আদায় করা হয়েছে। এ অভিযানে চুনারুঘাট থানা এসআই আব্দুল মোতালিবসহ একদল পুলিশ সহযোগিতা করেছেন।

সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চন্দ্র পাল সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্বাস্থ্যবিধি না মানায় ১৪টি মামলায় ৭ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.