Sylhet Today 24 PRINT

চাকরি দেওয়া নামে প্রতারণা, মাধবপুরে ভুয়া নিয়োগপত্রসহ প্রতারক আটক

মাধবপুর প্রতিনিধি |  ১৭ জুলাই, ২০২০

হবিগঞ্জের মাধবপুরে সরকারি কর্মকর্তাদের সিল ও স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র প্রদানের সাথধে সম্পৃক্ততার অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

হবিগঞ্জ জেলা এনএসআই ও ডিবি পুলিশ যৌথ অভিযান চালিয়ে ওই দেলোয়ার হোসেন নামের ওই ব্যক্তিকে আটক করে। বৃহস্পতিবার(১৬জুলাই) মধ্য রাতে অভিযানকালে তার কাছ থেকে নগদ টাকা সহ ভুয়া সিল ও নিয়োগপত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের বানেশ্বরপুর গ্রামের আবুল হোসেনের ছেলে দেলোয়ার হোসেন খোকন (৪২) দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে বিভিন্ন কার্যালয়ের দ্বায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের ভূয়া সাক্ষর সীল তৈরি করে চাকুরির নিয়োগপত্রের ব্যবসা করে আসছে।

গোপন সুত্রে এ সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ এনএসআই অনুসন্ধানে ঘটনার সত্যতা পায়।

পরে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে জেলা এনএসআই হবিগঞ্জ এর নেতৃত্বে ডিবি পুলিশের একটি টিম ১৬ জুলাই দিবাগত রাত ১০ টায় বানেশ্বরপুর গ্রামে অভিযান চালায়।

এসময় দেলোয়ার হোসেন খোকন( ৪২) কে তার নিজ বাড়ি থেকে বিপুল পরিমাণ নকল সীল ভূয়া নিয়োগপত্র নগদ ৫০০০ টাকাসহ আটক করা হয়।

যৌথ জিজ্ঞাসাবাদে অন্তত ২০ জন লোকের কাছ থেকে চাকুরী দেওয়ার নামে লাখ টাকা হাতিয়ে নিয়েছে বলে দেলোয়ার স্বীকারোক্তি দেয়।

অভিযানে নেতৃত্ব দেন হবিগঞ্জ জেলা এনএসআই এর ডিডি মোঃ আজমল হোসেন ও এডি মোঃ হুমায়ুন। এব্যাপারে ডিবি পুলিশ বাদি খোকনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.