Sylhet Today 24 PRINT

সিলেটে আসল র‍্যাবের হাতে ‘ভুয়া র‍্যাব’ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ১৭ জুলাই, ২০২০

সিলেটের র‌্যাব পরিচয়দানকারী এক প্রতারককে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

বৃহস্পতিবার (১৭ জুলাই) মধ্যরাতে সিনিয়র এএসপি সত্যজিৎ কুমার ঘোষ ও এএসপি কামরুজ্জামানের নেতৃত্বে র‍্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার হওয়া প্রতারক মো. আকরাম মিয়া (২৭) বনকলাপাড়া এলাকার আশরাফ খানের ছেলে।

এয়ারপোর্ট থানাধীন বনকলাপাড়া এলাকা থেকে  তাকে গ্রেপ্তার করা হয়। আকরামের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম ও ভূয়া র‌্যাব পরিচয় দিয়ে প্রতারণা করার অভিযোগে সিলেট জেলা ও মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

সর্বশেষ মামলাটি এয়ারপোর্ট থানায় তদন্তাধীন থাকায় তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.