Sylhet Today 24 PRINT

নবীগঞ্জ ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইউকের খাদ্যসামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক |  ১৭ জুলাই, ২০২০

বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনাভাইরাস পরিস্থিতিতে নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইউকে লিমিটেডের উদ্যোগে ২৫০ জন অসহায় ও দরিদ্র মানুষদের খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার (১৫ জুলাই) নবীগঞ্জের কৈলাশগঞ্জ বাজারে নয়মৌজায় এ সকল খাদ্যসামগ্রী অসহায় মানুষদের হাতে তুলে দেওয়া হয়।

হাজী আব্দুল বাছিত চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক চৌধুরী সেলিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিত কুমার পাল।

বিজ্ঞাপন

এছাড়াও উপস্থিত ছিলেন ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশীদ, নবীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান চৌধুরী শেফু, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, এনটিভির নবীগঞ্জ প্রতিনিধি মুহিবুর রহমান চৌধুরী তছনু, বাংলা টিভির নবীগঞ্জ প্রতিনিধি মতিউর রহমান মুন্না, জয়যাত্রা টিভির নবীগঞ্জ প্রতিনিধি ছনি চৌধুরী, সাবেক ইউপি সদস্য ছুনু মিয়া, বিশিষ্ট সমাজসেবক মো. আব্দুল হান্নান, ফারুক মিয়া, যুবলীগ নেতা মো. আওয়াল মিয়া, নেছার আহমদ জগলু, কৃষক লীগ নেতা মো. নজরুল আমীন।

নয়মৌজার শাহবাজপুর, রাইয়াপুর, কল্যাণপুর, ঘোলডুবা, বোরহানপুর, কাদমা, মানিকপুর, তাহিরপুর, সাদুল্লাপুর, কাদিপুর গ্রামের হতদরিদ্র মানুষদের এই সহায়তা করা হয়।

উপকারভোগীরা এই দুর্যোগকালীন পরিস্থিতিতে প্রবাসীদের সহায়তা পেয়ে সন্তুষ্টি ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, নবীগঞ্জ উপজেলা ওয়েলফেয়ার অর্গানাইজেশন ইউকে লিমিটেডের পক্ষ থেকে করোনায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে কার্যনির্বাহী কমিটির সভায় নবীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করার সিদ্ধান্ত গৃহীত হয়। সংগঠনের সভাপতি আব্দুল হালিম চৌধুরী, সাধারণ সম্পাদক আবু তালিম চৌধুরী, উপদেষ্টা ওমর ফারুক আনসারী এবং এম এ রউফ, সহ-সভাপতি কামরুল হাসান চৌধুরী এবং মুহিবুর রহমান, সহ-সম্পাদক হাদিস মিয়া এবং বাবুল আহমেদ চৌধুরী, কোষাধ্যক্ষ আবদুল মুহিত ও ফরাস মিয়া, সাংগঠনিক সম্পাদক আবু সালেহ ফাজিল, সাংস্কৃতিক সম্পাদক দেওয়ান উকিল ও সদস্য মুহাম্মদ শামীম আহমেদ, মুহাম্মদ মামুন চৌধুরী, মুহাম্মদ আলিফ উদ্দিন, সামসুল হুদা চৌধুরী, আব্দুল হক ফয়জুল ও তপু ঘোরীসহ সকলের প্রচেষ্টায় সংগঠনের সদস্য ও সংগঠনের বাইরের সর্বমোট ১১০ জনের কাছ থেকে আর্থিক অনুদান গ্রহণ করে ত্রাণ সামগ্রী বিতরণ করা হচ্ছে।

ধারাবাহিকভাবে নবীগঞ্জ উপজেলার ৬টি ইউনিয়নের বিভিন্ন গ্রামে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। করোনাকালীন এই দুর্যোগে যারা মানবিক সাহায্যের হাত বাড়িয়েছেন তাদের সবাইকে সংগঠনের সভাপতি আব্দুল হালিম চৌধুরী এবং সাধারণ সম্পাদক আবু তালিম চৌধুরী আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। এই মানবিক সহায়তা কার্যক্রম সফল করার জন্য যারা অনেক কষ্ট করেছেন এবং এখনো কষ্ট করছেন তাদের সবাইকে সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরণের মানবিক সাহায্যে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.