Sylhet Today 24 PRINT

সিলেটে ইয়াবাসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক |  ১৮ জুলাই, ২০২০

সিলেটের এয়ারপোর্ট থানাধীন এলাকা থেকে ২০ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে ধোপাগুল কোম্পানীগঞ্জ সড়কের পার্শ্ববর্তী দাপনটিলা গ্রামের প্রবেশমুখ থেকে তাকে আটক করা হয়।

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃত মো. রুবেল ইসলাম (২৭) সিলেটের এয়ারপোর্ট থানা এলাকার দাপনটিলা গ্রামের মো. জালাল মিয়ার ছেলে।

প্রাথমিক অনুসন্ধানকালে জানা যায়, আটককৃত আসামি ইয়াবা ট্যাবলেট সালুটিকর সীমান্তবর্তী এলাকা থেকে বিশেষ কৌশলে ঘটনাস্থলে নিয়ে আসে এবং ওই এলাকার মাদকসেবীদের নিকট বিক্রি করে থাকে।

এসআই মো. আকবর হোসেন এয়ারপোর্ট থানায় এজাহার দায়ের করলে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার জ্যোতির্ময় সরকার (গণমাধ্যম) স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.