Sylhet Today 24 PRINT

শিক্ষার্থীদের ফি অর্ধেক মওকুফ ও শিক্ষা ব্যয় কমানোর দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক |  ১৮ জুলাই, ২০২০

করোনাকালীন সংকটে ইংলিশ মিডিয়াম স্কুল ও অন্যান্য স্কুলে মাসিক টিউশন ফি অর্ধেক করা এবং হাইকোটের রায় মেনে পূন: ভর্তি ফি বা অন্য যে কোন নামে এককালীন মোটা অংকের টাকা ছাড়া ক্লাস করার সুযোগসহ বিভিন্ন দাবিতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে মানব বন্ধন করেছে সিলেট ইংলিশ মিডিয়াম স্কুল অভিভাবক এসোসিয়েশন।

মানববন্ধনে সিলেটের নাগরিক সমাজের প্রতিনিধিরা বলেন, সকল স্কুলকে শিক্ষা ব্যয় কমিয়ে, করোনাকালীন সংকটে শিক্ষার্থীদের ৫০% ফি মওকুফ করতে হবে। এটা যৌক্তিক দাবি। খেয়াল রাখতে হবে একটি শিশুও যেনো স্কুল থেকে ঝরে না পড়ে। আধুনিক শিক্ষার বিস্তারে আরো মানবিকতা ও মানবতা নিয়ে  প্রতিষ্ঠান কতৃপক্ষকে শিশু শিক্ষার্থীদের পাশে দাড়ানোর আহব্বান জানিয়ে বক্তারা বলেন ছাত্র ছাত্রীদের অর্ধেক ফির টাকা দিয়ে সংকটে শিক্ষাকদের বেতন ও অনলাইন ক্লাস পরিচালনা সম্ভব।

শনিবার ( ১৮ জুলাই) দুপুরে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে সিলেট ইংলিশ মিডিয়াম স্কুল অভিভাবক এসোসিয়েশনের  সভাপতি  মাহবুব চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ  সম্পাদক এডভোকেট আব্দুল মুকিত অপির পরিচালনায় মানব বন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক প্যানেল মেয়র -১ কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট ফজলুল হক সেলিম, খাজাঞ্চিবাড়ি স্কুলের অভিভাবক সাংবাদিক বদরুদ্দোজা বদর, স্কলার্স হোম স্কুলের অভিভাবক সাংবাদিক খালেদ আহমদ, খাজাঞ্চিবাড়ি স্কুলের অভিভাবক সৈয়দ বাহারুল ইসলাম রিপন, রাইজ স্কুলের অভিভাবক এডভোকেট মো: কুতুব উদ্দিন, খাজাঞ্চিবাড়ি স্কুলের অভিভাবক অধ্যাপক শুভেন্দ্র শেখর পাল, দিদার হোসেন রুবেল, অভিভাবক মাওলানা ফিরুজ উদ্দিন, মো: জাবেদুর রহমান,মো: নজরুল ইসলাম, সাংবাদিক আজমল হোসেন, মো: নোমান আহমদ, মো: মাসুম আহমদ,মো: বেলাল আহমদ, প্রমূখ।

মানব বন্ধনে বক্তারা এ সংকটে সকল পক্ষকে ছাড় দেওয়ার আহবান জানিয়ে বলেন একে অপরের পাশে দাড়াতে হবে। প্রতিষ্ঠান পরিচালকদের অতি মুনাফার চিন্তা বাদ দিতে হবে। স্কুল পরিচালকদের উদ্যেশে বলেন শিক্ষার্থীদের ৫০% ছাড় না দিলে আপনারা অমানবিক হিসাবে চিহ্নিত হয়ে থাকবেন।

বক্তারা বলেন, করোনার প্রার্দুভাবে অভিভাবকরাও বিপর্যস্ত। উদ্যেগ উৎকন্ঠায় তাড়া করছে সকলকে। মৃত্যু আর অসুস্থতায় আতংক বিরাজ করছে। হাইকোর্টের রায় মেনে সকল স্কুলকে পূর্ণ ভর্তি ফি আদায় বাতিল শিক্ষা বর্ষের শুরুতে বিভিন্ন নামীয় ফির টাকা আদায় থেকে বিরত এবং উত্তীর্ন শিক্ষার্থীকে লেখা পড়ার সুযোগ করে দেওয়ার পাশাপাশি সিলেটে আধুনিক শিক্ষা বিস্তারে শিক্ষা ব্যয় কমিয়ে এনে ছাত্র ছাত্রীর সংখ্যা বৃদ্ধি করার পথ সুগম করতে হবে। শিশু শিক্ষার্থীদের উপর মানষিক চাপ হয় এমন কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে বলা হয় আন্তর্জাতিক শিশু সনদ অনুযায়ী এটা অপরাধ। অবিলম্বে স্কুল গুলোকে মওকুফের সিদ্ধান্ত জানিয়ে দেয়ার আহব্বান জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.