সিলেটটুডে ডেস্ক | ১৮ জুলাই, ২০২০
বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা, সিলেট জেলা ও মহানগর বিএনপির সাবেক সফল সভাপতি এম এ হকের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল করেছে ২২ নং ওয়ার্ড বিএনপি। শুক্রবার বাদ আসর নগরীর শাহজালাল উপশহর বি ব্লক জামে মসজিদে প্রাঙ্গনে উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মাহফিলে বর্ষীয়ান রাজনীতিবিদ মরহুম এম এ হকের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে বিশিষ্ট শিক্ষাবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজউদ্দীন আহমদ ও সাবেক মন্ত্রী শাজাহান সিরাজের মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। এছাড়াও মাহফিলে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাহার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর মাগফেরাত কামনা, বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা, অসুস্থ বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি, জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের সভাপতি এডভোকেট এটিএম ফয়েজ এবং তার সহধর্মিনী কেন্দ্রীয় মহিলা দলের সাংগঠনিক সম্পাদিকা, সিলেট সিটির ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র এডভোকেট রোকসানা বেগম শাহনাজ সহ দেশে ও বিদেশে অবস্থানরত সকলের সুস্থতা, করোনা মহামারী থেকে সবার সুরক্ষা কামনা ও দেশ-জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
মাহফিলে উপস্থিতি ছিলেন, সিলেট মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম জালালী পংকী, সহ-সভাপতি ও সিসিক কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এডভোকেট শামীম সিদ্দিকী, সহ-সভাপতি আব্দুল ফাত্তাহ্ বকশী, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, যুগ্ম সম্পাদক সৈয়দ মঈনুদ্দীন সুহেল, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাহবুবুল হক চৌধুরী, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মুর্শেদ মুকুল, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. আশরাফ আলী, ৭নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক এম মখলিছ খাঁন, ২২নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক, বিএনপি নেতা এডভোকেট জাফর ইকবাল তারেক, মহানগর জাসাসের সহ-সভাপতি রফিকুল বারী রোমান, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক ফয়জুল ইসলাম চৌধুরী লিটন, জেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান নেছার, মহানগর জাসাসের সহ-সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম টিপু।
এছাড়া ২২নং ওয়ার্ড বিএনপির নেতাদের মধ্যে আব্দুস ছালাম, কাজী শামসুল হক, নজমুল ইসলাম চৌধুরী বাদল, লিয়াকত আলী, আব্দুল খালিক, আবুল কালাম আজাদ, এনামুল আজিজ মুন্না, আলী মোহাম্মদ, নুরুল হুদা বিপুল, ফয়সল আহমদ তালুকদার, সাবেক ছাত্রদল নেতা সুমেল আহমদ চৌধুরী, ছাত্রদল নেতা সুহেদুল ইসলাম সুয়েদ, এডভোকেট মজনুর রহমান, ছাত্রদল নেতা নাজিম উদ্দিন, সৈয়দ মাজহারুল ইসলাম, রিপন খাঁন, মো. আব্দুল্লাহ, ইমরান আলী, অঞ্জন দাস অঞ্জল, আবু বক্করসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এদিকে মাহফিলে আরো উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগ নেতা ও ২২নং ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট সালেহ আহমদ সেলিম।