Sylhet Today 24 PRINT

নগরীতে মহানগর বিএনপি’র মিছিল

হরতাল অবরোধের সমর্থনে ও বিএনপি চেয়ারপার্সন খাদেলা জিয়ার উপর মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে সিলেট মহানগর বিএনপির নেতাকর্মীরা।

নিউজ ডেস্ক |  ২৯ জানুয়ারী, ২০১৫


হরতাল অবরোধের সমর্থনে ও বিএনপি চেয়ারপার্সন খাদেলা জিয়ার উপর মামলা দায়েরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল-সমাবেশ করেছে সিলেট মহানগর বিএনপির নেতাকর্মীরা।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সিলেট নগরীর মানিকপীরের টিলার পাশ থেকে মিছিল বের করে। মিছিলটি নয়া সড়ক পয়েন্টের সামনে এসে শেষ হয়।
মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিফতা সিদ্দিকীর সভাপতিত্বে ও কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সদস্য মাহবুবুল হক চৌধুরীর পরিচালনায় মিছিলপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন- মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মঈন উদ্দিন সুহেল, মাহবুব চৌধুরী ও জেলা যুবদলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন।

এ সময় উপস্থিত ছিলেন- মহানগর বিএনপি নেতা মামুনুর রহমান মামুন, রুহুল কুদ্দুস হামজা, আমিনুর রহমান, সিরাজুল ইসলাম, জেলা ছাত্রদলের সাবেক সদস্য লিটন আহমদ, যুবদল নেতা হোসেন আহমদ রুহুল, মহানগর ছাত্রদল নেতা জাহেদ আহমদ তালুকদার, সদর থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আব্দুর রউফ, আব্দুল আহাদ সুমন, দিলদার হোসেন শামীম, কাওছার হোসেন রকি, হোসেন খান ইমাদ, আফজাল হোসেন, আব্দুল সোবহান আজাদ, মোস্তফা আলম, নাহিদ হোসেন, হৃদয় দাশ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ‘বাকশাল শেখ হাসিনা সরকারের পতন না হওয়া পর্যন্ত জিয়ার আর্দশের সৈনিকরা ঘরে ফিরে যাবে না। হামলা, মামলা আর গুলি উপেক্ষা করে বিএনপি নেতাকর্মীরা রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাবে।’




টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.