ছাতক প্রতিনিধি | ১৮ জুলাই, ২০২০
সুনামগঞ্জের ছাতক সদর ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্থ ৪'শ ৫০ পরিবারের মধ্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
শনিবার (১৮জুলাই) সকাল থেকে আনুষ্ঠানিকভাবে ইউনিয়নের বন্যার্তদের মাঝে চাল বিতরণ করেন ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। ইউনিয়নের মল্লিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে সামাজিক দূরত্ব বজায় রেখে উপকারভোগী ৪'শ ৫০ পরিবারের মধ্যে জিআর প্রকল্পের এ চাল বিতরণ করা হয়।
চাল বিতরণকালে ইউনিয়নের ট্যাগ কর্মকর্তা মোস্তফা আহসান হাবীব, ইউপি সচিব পিংকু দাস, ইউপি সদস্য ময়না মিয়া, কাজী ইব্রাহিম আলী, মকসদুল হাসান আতর, আব্দুল মালিক, আব্দুস ছালাম, মুহিবুর রহমান, সুলতান মিয়া, কাজী মারুফ আহমদ, আতাউর রহমান, ইউপি সদস্যা রওশন আরা বেগম, আফিয়া বেগম উপস্থিত ছিলেন।