Sylhet Today 24 PRINT

মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনে দায়ে জরিমানা

মাধবপুর প্রতিনিধি |  ১৮ জুলাই, ২০২০

হবিগঞ্জের মাধবপুরে অবৈধভাবে বালু উত্তোলন ও নৌকা দিয়ে পরিবহন করায় ভ্রাম্যমাণ আদালত এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

শনিবার (১৮ জুলাই) দুপুরে দিকে উপজেলার বানেশ্বরে একটি জমি থেকে বালু উত্তোলন করার সময়   অভিযান চালিয়ে  উপজেলা নির্বাহী কর্মকর্তাও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাশনূভা নাশতারান অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে মোঃ আম্বর আলীকে আটক করে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

মোঃ আম্বর মিয়া বুল্লা ইউনিয়নের ধনকুড়া গ্রামের আ‌‌ব্দুস সাত্তারের ছেলে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাশনূভা নাশতারান  জানান, এধরনের অভিযান অব্যাহত থাকবে। অবৈধভাবে বালু বা মাটি উত্তোলন করলে কাউকে ছাড় দেওয়া হবে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.