বড়লেখা প্রতিনিধি | ১৫ অক্টোবর, ২০১৫
আসন্ন শারদীয় দুর্গা পূজা উপলক্ষে বড়লেখার সুজানগরে মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। সার্বিক শান্তি-শৃংঙ্খলার বিষয়াদি নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ইমরুল ইসলাম লালের বাড়িতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সমাজসেবক বীরেশ চন্দ্র দাস।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সুজানগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জনাব ইমরুল ইসলাম লাল, সমাজসেবক সমিরন দাস, ইউনিয়ন আওয়ামী লীগ সাধারন সম্পাদক সাহেদুল মজিদ নিকু, যুবলীগ আহবায়ক সেলিম আহমদ, ছাত্রলীগ সভাপতি জামিল হায়দার, সাধারণ সম্পাদক ফয়ছল আহমদ, বিকাশ দাস, সুজন দাস অজিত, বাবু সনতীপ দাস, দীপক দাস, মাহতাব উদ্দিন, আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াহিদ, মনজুর রহমান লুলু, সাহিদ আহমদ প্রমুখ।
আলোচনা সভা শেষে ইমরুল ইসলাম লাল তার ব্যক্তিগত তহবিল থেকে সুজানগর ইউনিয়নের প্রত্যেক সার্বজনীন পূজা মান্ডপে আর্থিক অনুদান প্রদান করেন।