Sylhet Today 24 PRINT

গোলাপগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোলাপগঞ্জ প্রতিনিধি |  ১৯ জুলাই, ২০২০

সিলেটের গোলাপগঞ্জে গাঁজাসহ কছন আলী (৫৭) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।

শনিবার (১৮ জুলাই) রাতে উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়নের দত্তরাইল গ্রাম থেকে ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়।

আটককৃত আসামি উপজেলার দত্তরাইল গ্রামের মৃত মখদ্দছ আলীর ছেলে।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. হারুনুর রশিদ চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.