Sylhet Today 24 PRINT

মাধবপুরে মাইক্রোবাসসহ গাঁজা পাচারকারী আটক

মাধবপুর প্রতিনিধি |  ১৯ জুলাই, ২০২০

হবিগঞ্জের মাধবপুরে অভিনব কায়দায় গাঁজা পাচারের সময় মাইক্রোবাসসহ পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (১৯ জুলাই) ভোর রাতে কাশিমনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আতিকুর রহমান গোপন সূত্রে খবর পেয়ে  উপজেলার গুনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২টি বালিশের ভিতর লুকিয়ে রাখা অবস্থায় ৬ কেজি গাঁজাসহ একটি মাইক্রোবাস আটক করেন। পরে মাইক্রোবাস তল্লাশী করে গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় গাঁজা পাচারের সঙ্গে জড়িত থাকার অপরাধে পৌর শহরের গুমুটিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে ছালেক মিয়া (৩৫) কে গ্রেপ্তার করা হয়। এ সময় তার ২ সহযোগী পালিয়ে যায়।

কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুর্শেদ আলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.