Sylhet Today 24 PRINT

হাওরে ট্রলার ডুবে নিখোঁজ বাবা-মেয়ে

সুনামগঞ্জ প্রতিনিধি  |  ১৯ জুলাই, ২০২০

সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার চন্দ্র সোনারথাল হাওরে শয়তানখালি নামক স্থানে ঝড়ো বাতাসের কবলে পড়ে ট্রলারডুবিতে বাবা-মেয়ে নিখোঁজ হয়েছে।

শনিবার (১৮ জুলাই) রাতে এ ঘটনা ঘটে।

রোববার (১৯ জুলাই) বেলা সাড়ে ১১টা পর্যন্ত নিখোঁজ বাবা মেয়ের কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজরা হলেন- ধর্মপাশা সদর ইউনিয়নের হলিদাকান্দা গ্রামের সামান মিয়া ও তার মেয়ে তানজিনা (১২)।

জানা যায়, সামান মিয়া নিজের পরিবারকে নিয়ে গতকাল পার্শ্ববর্তী জামালগঞ্জ উপজেলার আমানীপুর গ্রামে আত্মীয়র বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। এ সময় চন্দ্র সোনারথাল হাওরের শয়তানখালী নামক স্থানে ঝড়ের কবলে পড়ে তাদের ট্রলারটি ডুবে যায়। নৌকার অন্য যাত্রীরা সাঁতরে তীরে উঠলেও সামান মিয়া ও তার মেয়ে তানজিনা নিখোঁজ হন। পরে স্থানীয়রা হাওরে অনেক খোঁজাখুঁজি করেও তাদের উদ্ধার করতে পারেনি। আজ সকাল থেকে আবারও তাদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছেন স্থানীয়রা।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন বলেন, এখনও তাদের পাওয়া যায়নি। তবে স্থানীয়দের সহায়তায় সকাল থেকে পুলিশ নিখোঁজ দুইজনকে উদ্ধারের চেষ্টা করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.