Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে ১০টি পাখিসহ শিকারী আটক

কমলগঞ্জ প্রতিনিধি |  ১৯ জুলাই, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জে ১০টি পাখিসহ এক শিকারীকে আটক করেছে বনবিভাগ। গত শনিবার রাত ১০টায় আলীনগর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রাম থেকে আমির হোসেন (২৫) কে আটক করা হয়। আটক আমির হোসেন শ্রীনাথপুর গ্রামের খুর্শেদ মিয়ার ছেলে। উদ্ধারকৃত দেশীয় পাখির মধ্যে রয়েছে ৫টি বক, ৪টি ঘুঘু, একটি মাছরাঙা।

বনবিভাগ সূত্রে জানা যায়, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লাউয়াছড়া বনরেঞ্জ কর্মকর্তা মো. মোনায়েম হেসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আলীনগর ইউনিয়নের শ্রীনাথপুর গ্রাম ১০টি দেশীয় পাখি শিকার করে নিয়ে যাওয়ার সময় আমির হোসেন নামে এক শিকারীকে আটক করে ও ১০টি পাখি উদ্ধার করে।

আটক আমির হোসেনকে শনিবার রাতেই কমলগঞ্জ থানায় হস্তান্তর করে। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.