Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে তক্ষক উদ্ধার

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ১৯ জুলাই, ২০২০

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের একটি দোকান থেকে একটি তক্ষক উদ্ধার করেছে বাংলাদেশ বণ্যপ্রাণি সেবা ফাউন্ডেশন।

রোববার (১৯ জুলাই) বিকেলে শহরের স্টেশন সড়কের ঘরণী ডিপার্টমেন্টাল স্টোর থেকে প্রাণীটি উদ্ধার করে শ্রীমঙ্গলস্থ বাংলাদেশ বণ্যপ্রাণি সেবা ফাউন্ডেশন।

বিজ্ঞাপন

বাংলাদেশ বণ্যপ্রাণি সেবা ফাউন্ডেশন পরিচালক সজল দেব সিলেটটুডে টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকেল বেলা তক্ষকটি শহরের এই দোকানে ঢুকে যায়। পরে দোকানের মালিক ও কর্মচারীরা তক্ষকটি দেখতে পেয়ে আমাদের খবর দেয়। আমরা প্রাণিটি উদ্ধার করে নিয়ে আসি। প্রাণিটি সুস্থ রয়েছে শীঘ্রই এটি বনে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.