নিজস্ব প্রতিবেদক | ১৯ জুলাই, ২০২০
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ৬০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। রোবার (১৯ জুলাই) শাবির ল্যাবে ১৮৮ টি নমুনা পরীক্ষায় এই ৬০ জনের করোনা শনাক্ত হয়।
শনাক্ত হওয়া ৬০ জনের মধ্যে সুনামগঞ্জের ৪০ জন ও সিলেটের ২০ জন রোগী রয়েছেন।
শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক এর সত্যতা নিশ্চিত করে জানান, শাবির ল্যাবে আজ সুনামগঞ্জ জেলার ১১৪ টি ও সিলেটের ৭৪টি নমুনা মিলে মোট ১৮৮ টি নমুনা সংগ্রহ করা হয়। সবকটি নমুনা পরীক্ষা করা হলে এই ৬০ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।