Sylhet Today 24 PRINT

ওসমানীর ল্যাবে আরও ৮৯ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ১৯ জুলাই, ২০২০

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আরও ৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার (১৯ জুলাই) এই ল্যাবে ২৮২ টি নমুনা পরীক্ষায় এই ৮৯ জনের করোনা শনাক্ত হয়।

শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৫০ জন, হবিগঞ্জের ৮ হন, মৌলভীবাজারের ২৭ জন ও সুনামগঞ্জ জেলার ৪ জন রোগী রয়েছেন বলে নিশ্চিত করেছেন হাসপাতালটির উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়। এদিন মোট মোট ১৯২টি সংগ্রহ করা হয় বলে জানা যায়।

একইদিন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ৬০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। এদিন শাবির ল্যাবে ১৮৮ টি নমুনা পরীক্ষায় এই ৬০ জনের করোনা শনাক্ত হয়। শনাক্ত হওয়া ৬০ জনের মধ্যে সুনামগঞ্জের ৪০ জন ও সিলেটের ২০ জন রোগী।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.