Sylhet Today 24 PRINT

সিলেটে পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক  |  ২০ জুলাই, ২০২০

সিলেটের এয়ারপোর্ট থানা এলাকা থেকে মাদক মামলার পলাতক একজন আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

রোববার (১৯ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল তাকে গ্রেপ্তার করে সোমবার (২০ জুলাই) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

গ্রেপ্তারকৃত আসামি টিপু সুলতান (২৬) সিলেটের এয়ারপোর্ঠ থানাধীন পশ্চিম পীর এলাকার প্রয়াত সিরাজুল ইসলামের ছেলে।

গ্রেপ্তারকৃত আসামিকে সিলেট এয়ারপোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.