Sylhet Today 24 PRINT

বিটিভি’র সাবেক নির্বাহী প্রযোজক কানাইঘাটের আহসান হাবিব আর নেই

কানাইঘাট প্রতিনিধি |  ২০ জুলাই, ২০২০

বাংলাদেশ টেলিভিশনের অবসরপ্রাপ্ত নির্বাহী প্রযোজক সিলেটের কানাইঘাটের বাসিন্দা আহসান হাবিব কুহিনুর আর নেই। তিনি রবিবার (১৯ জুলাই) রাত ৩টা ২০ মিনিটে ঢাকাস্থ তার নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন।

মৃতুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, ২ মেয়ে, ৩ ভাই, ২ বোন সহ অসংখ্য আত্বীয় স্বজন রেখে যান। সোমবার বাদ জোহর মগবাজারস্থ জহুরা টাওয়ার প্রাঙ্গনে মরহুমের নামাজে জানাযা শেষে আজিমপুর কবরস্থানে দাফন সম্পন্ন করা হয় বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

আহসান হাবিব কুহিনুর কানাইঘাট পৌরসভার বিষ্ণুপুর বড়বাড়ী নিবাসী মরহুম হাবিবুর রহমান চৌধুরীর ছেলে।

আহসান হাবিব কুহিনুরের মৃতু্তে গভীর শোক প্রকাশ করেছেন কানাইঘাট উপজেলা প্রেসক্লাবের সভাপতি আলিম উদ্দিন আলিম, সাধারণ সম্পাদক আবুল হাসনাত রুহিন ও কোষাধ্যক্ষ ওহিদুল ইসলাম। তারা এক শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা সহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.