Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে দোকানে চুরি

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ২০ জুলাই, ২০২০

মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের রামকৃষ্ণ মিশন রোডের একটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। রোববার রাতে শ্রীমঙ্গল শহরের আরকে মিশন রোড এ ঘটনা ঘটে।

জানা যায়, শ্রীমঙ্গল থানার ১০০ গজ ভিতরে রামকৃষ্ণ মিশন রোডে অবস্থিত জিপি ভেরাইটিজ ষ্টোরে দোকানের শার্টার ও ক্যাশবাক্স ভেঙে এ চুরির ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা নগদ ৩০০০ টাকা ও ত্রিশ কার্টুন সিগারেট চুরি করে নিয়ে যায়।

দোকান মালিক মুক্তি পাল জানান, রোববার রাতে প্রতিদিনের মত রাত ১২ টার দিকে দোকান বন্ধ করে বাড়িতে যান। পর দিন সকালে দোকান খুলতে এসে দোকানের শার্টার ভাঙা দেখে সন্দেহ হয় তখন দোকান খোলে ভিতরে প্রবেশ করে দেখা যায় ক্যাশবাক্স ভাঙা বাক্সে কোনো টাকা নেই এবং দোকানে রক্ষিত সিগারেটও নেই।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সোহেল রানা বলেন, শ্রীমঙ্গল থানা থেকে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.