Sylhet Today 24 PRINT

কমলগঞ্জ থেকে লজ্জাবতী বানর উদ্ধার

কমলগঞ্জ প্রতিনিধি |  ২০ জুলাই, ২০২০

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ বাজারে খাবারের সন্ধানে বেরিয়ে আসা ১টি লজ্জাবতী বানর আটক করেছে স্থানীয় জনতা। খবর পেয়ে সাংবাদিকদের সহযোগিতায় আটক লজ্জাবতী বানরটিকে মৌলভীবাজার বন্যপ্রাণি ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের কাছে হস্তান্তর করা হয়। সোমবার সকাল ১০টায় বানরটিকে একটি নির্মাণাধীন ভবনের ছাদে পাওয়া যায়।

সাংবাদিক সুব্রত দেবরায় জানান, ভানুগাছ বাজারের ১০নং পয়েন্টে নির্মাণাধীণ এমএম মার্কেটের ছাদে গত রোববার মধ্যরাতে লজ্জাবতী বানরটিকে দেখতে পান মার্কেটের নাইটগার্ড। সোমবার সকালে নাইটগার্ড বিষয়টি মার্কেটের স্বত্বাধিকারী মাইদুল হাসান রিপনকে জানালে সকালে স্থানীয় জনতা বানরটিকে আটক করে। বানরটি আটকের খবর পেয়ে স্থানীয় তিনজন সাংবাদিক ছুটে গিয়ে জনতার হাত থেকে রক্ষা করেন। পরে বন্যপ্রাণি ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের লোকজন বিরল লজ্জাবতী বানরটি লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করেন।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গলস্থ রেঞ্জার মোনায়েন হোসেন লজ্জাবতী বানর উদ্ধারের কথা স্বীকার করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.