Sylhet Today 24 PRINT

শাবির ল্যাবে আরও ৩৫ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ২০ জুলাই, ২০২০

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষায় আরও ৩৫ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছেন। সোমবার (২০ জুলাই) শাবির ল্যাবে ১৬৫ টি নমুনা পরীক্ষায় এই ৩৫ জনের করোনা শনাক্ত হয়।

শনাক্ত হওয়া ৩৫ জনের মধ্যে সুনামগঞ্জের ১৬ জন ও সিলেটের ১৯ জন রোগী রয়েছেন।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক এর সত্যতা নিশ্চিত করে জানান, শাবির ল্যাবে আজ সুনামগঞ্জ জেলার ৬৭ টি ও সিলেটের ৯৮ টি নমুনা মিলে মোট ১৬৫ টি নমুনা সংগ্রহ করা হয়। সবকটি নমুনা পরীক্ষা করা হলে এই ৩৫ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.