Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে বিজিবি\'র অভিযানে ভারতীয় মদ উদ্ধার

জৈন্তাপুর প্রতিনিধি |  ২০ জুলাই, ২০২০

সিলেটের জৈন্তাপুর উপজেলার ১৯ বিজিবির লালাখাল সীমান্তে অভিযান চালিয়ে ৪৮ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদের বোতল উদ্ধার করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার (২০ জুলাই) দুপুরে জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের লালা গ্রামের আক্তার আহমদ উরফে বতাই মিয়ার বাড়ীর পাশে রাখা ৭ শত ৫০ এমএল ৪৮ বোতল ভারতীয় অফিসার চয়েজ মদ জব্দ করে ক্যাম্পে নিয়ে আসে। তবে মদের সাথে জড়িত কাউকে পাওয়া যায়নি।

এ ব্যাপারে ১৯ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেনেন্ট কর্নেল মো. রফিকুল ইসলাম বিএসসি বলেন, লালাখাল বিজিবি ক্যাম্পের জোয়ানরা গোপন তথ্যের ভিত্তিতে পরিত্যক্ত অবস্থায় ৪৮ বোতল ভারতীয় মদ জব্দ করে ক্যাম্পে নিয়ে এসেছে। প্রকৃত মালিককে আটক করতে সাড়াশি অভিযান চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.