Sylhet Today 24 PRINT

ওসমানীর ল্যাবে আরও ১১৪ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক |  ২০ জুলাই, ২০২০

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে আরও ১১৪ জনের করোনা শনাক্ত হয়েছে। সোমবার (২০ জুলাই) এই ল্যাবে ২৮২ টি নমুনা পরীক্ষায় এই ১১৪ জনের করোনা শনাক্ত হয়।

এদিন মোট মোট ১৬৬ টি নমুনা সংগ্রহ করা হয় বলে নিশ্চিত করেছেন হাসপাতালটির উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায়।

নতুন শনাক্ত হওয়াদের মধ্যে সিলেট জেলার ৯৬ জন, সুনামগঞ্জের ৪ জন, হবিগঞ্জের ৪ জন এবং মৌলভীবাজার জেলায় ১০ জন রয়েছেন। শনাক্তদের মধ্যে ৭ জন চিকিৎসকও রয়েছেন।

সিলেট জেলার শনাক্তদের মধ্যে ৬৫ জন সিলেট নগর ও সদর উপজেলার, গোলাপগঞ্জ উপজেলায় ৯ জন, বিয়ানীবাজারে ৬ জন, কানাইঘাটে ৫ জন, দক্ষিণ সুরমায় ৩ জন, বিশ্বনাথে ২ জন, ফেঞ্চুগঞ্জে ২ জন, গোয়ানইঘাট,  জকিগঞ্জ, বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলায় একজন করে রয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.