Sylhet Today 24 PRINT

মাধবপুরে মাদক ব্যবসায়ীর ৩ মাসের কারাদণ্ড

মাধবপুর প্রতিনিধি  |  ২১ জুলাই, ২০২০

হবিগঞ্জের মাধবপুরে ওয়াহিদুল ইসলাম রনি (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে ৩ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। সে নরসিংদি জেলার আলাপুর ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের হারুন মিয়ার ছেলে। সোমবার(২০ জুলাই) রাতে ভ্রাম্যমান আদালতের বিচারক মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান এ দন্ড প্রদান করেন।

কাসিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোরশেদ আলম জানান, সোমবার(২০ জুলাই) সন্ধ্যায় কাসিমনগর পুলিশ ফাঁড়ির এএসআই গোলাম মস্তুুফার নেতৃত্বে পুলিশ উপজেলার চেঙ্গারবাজার এলাকায় অভিযান চালিয়ে ৫ বোতল ফেন্সিডিলসহ উল্লেখিত ব্যক্তিকে আটক করে। পরে ভ্রামমান আদালতের বিচারক উল্লেখিত ব্যক্তিকে ৩ মাসের সাজা প্রদান করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.