Sylhet Today 24 PRINT

ঈদ উপলক্ষে জালালাবাদ থানার বিশেষ নিরাপত্তা ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক |  ২১ জুলাই, ২০২০

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে জালালাবাদ থানা এলাকায় মোবাইল টিম গঠন করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (গণমাধ্যম) জ্যোতির্ময় সরকার। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, সিলেট মহানগরের জালালাবাদ থানা এলাকার আইনশৃংখলা রক্ষা, অপরাধ দমন, চুরি-ছিনতাই প্রতিরোধসহ ঈদুল আজহাকে কেন্দ্র করে কোরবানির পশু হাটে আসা নেওয়ার সময় যাতে ব্যবসায়ীরা কোনও প্রকার বাধার সম্মুখীন না হয় সেই লক্ষ্যে জালালাবাদ থানার অফিসার ইনচার্জ অকিল উদ্দিন আহম্মদ মোটরসাইকেল মোবাইল টিম গঠন করেছেন। জালালাবাদ থানার নিয়মিত টহল পার্টির পাশাপাশি উক্ত মোটরসাইকেল মোবাইল টিম সার্বক্ষণিক থানায় এলাকায় নিয়োজিত থাকবে।

তিনি জানান, মোবাইল টিম সার্বক্ষণিক থানা এলাকার নিরাপত্তা নিশ্চিত করবে। অপরাধ, অপরাধী ও বিশেষ করে মাদক ব্যবসায়ীদের তথ্য প্রদান করে পুলিশকে সহায়তা করার জন্য জালালাবাদ থানার অফিসার ইনচার্জ জনসাধারণকে অনুরোধ জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.