নিজস্ব প্রতিবেদক | ২১ জুলাই, ২০২০
সিলেটে ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপন হত্যা মামলার এজাহারনামীয় আরও দুই আসামি গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ জুলাই) মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করতে গেলে আদালত তাদের জেলে পাঠানোর নির্দেশ দেন।
এ সময় পুলিশ তাদের ৭ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেপ্তারকৃত ইজাজুল (২৮) সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দির প্রয়াত ফরিদ মিয়ার ছেলে ও রিমু (২৮) ফারুক মিয়ার ছেলে।
দক্ষিণ সুরমা থানার ওসি আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।