নিজস্ব প্রতিবেদক | ২১ জুলাই, ২০২০
সিলেট নগরীর ক্বিন ব্রিজ এলাকা থেকে চাকুসহ চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২০ জুলাই) সারদা হলের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে তিনটি ধারালো চাকু উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মো. শাহিদুল ইসলাম (১৯) সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বীরগাও গ্রামের প্রয়াত কাফিউল ইসলামের ছেলে ও জুয়েল আহমদ (১৮) হবিগঞ্জের বাহুবলের খাগাউড়া গ্রামের খালিক ইসলামের ছেলে, সুমন আহমদ (১৯) সিলেটের হাওলাদারপাড়ার মো. আলী হোসেনের ছেলে ও জালাল আহমদ নেত্রকোনা সদরের দেওপুর গ্রামের আব্দুল খালিকের ছেলে।
এসআই মো. আব্দুল বাতেন ভূঁইয়া বাদী হয়ে থানায় এজাহার দায়ের করলে কোতোয়ালী মডেল থানার মামলা নং-২৮, তাং-২০/০৭/২০২০খ্রিঃ রুজু করা হয়।
মামলায় গ্রেপ্তারদের আদালতে সোপর্দ করা হয়েছে।
কোতোয়ালি মডেল অফিসার ইনচার্জ বিষয়টি নিশ্চিত করেছেন।