Sylhet Today 24 PRINT

করোনায় ক্ষতিগ্রস্ত হোটেল-রেস্টুরেন্ট শ্রমিকদের সিসিকের সহায়তা

সিলেটটুডে ডেস্ক |  ২১ জুলাই, ২০২০

করোনায় ক্ষতিগ্রস্ত হোটেল-রেস্টুরেন্ট শ্রমিকদের নগদ অর্থ সহায়তা দিয়েছে সিলেট সিটি করপোরেশন। সিলেট মহানগরী বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে কর্মরত ছিলেন বা আছেন এমন শ্রমিকদের এ আর্থিক সহায়তা দেয়া হয়।

মঙ্গলবার দুপুরে নগর ভবনে সরকারের সাধারণ রিলিফ (জিআর-নগদ) -এর আওতায় আর্থিক সহায়তা সুবিধাভোগিদের হাতে তুলে দেন সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী।

নগরীর ২৬৪ জন হোটেল-রেস্টুরেন্ট শ্রমিককের প্রত্যেককে নগদ ১৫শ' টাকা করে দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন সিসিকের প্রধান নির্বাহি কর্মকর্তা ও সরকারের যুগ্ম সচিব বিধায়ক রায় চৌধুরী, সিসিকের নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, হিসাবরক্ষণ কর্মকর্তা আ ন ম মনছুফ সহ উর্ধ্বতন কর্মকর্তারা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.