Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে পৃথক অভিযানে ৩ মাদক ব্যবসায়ী আটক

জৈন্তাপুর প্রতিনিধি |  ২১ জুলাই, ২০২০

জৈন্তাপুরে ৯ লিটার দেশীয় চোলাই মদ ২১ পিস ইয়াবা ট্যাবলেট সহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। সোমবার রাত ৯টায় উপজেলার হাবিব নগর চা বাগানের স্বাস্থ্য কেন্দ্রের বিপরীত পাশের সিলেট তামাবিল মহাসড়ক সংলগ্ন চা বাগানে প্রবেশ রাস্তার মুখ হইতে তাদের আটক করা হয়।  

পুলিশ সূত্রে জানায়, উপজেলার পানিছড়া এলাকার হাবিব নগর চা বাগানের স্বাস্থ্য কেন্দ্রের বিপরীত পাশের্^ সিলেট তামাবিল মহাসড়ক সংলগ্ন চা বাগানে প্রবেশ রাস্তার মুখে কতিপয় লোক মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করছে। এমন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর মডেল থানা পুলিশ সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌছে ৯ লিটার দেশীয় চোলাই মদসহ চিকনাগুল ইউনিয়নের ঠাকুরের মাটি (পূর্বাংশ) গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে রফিকুর রহমান (৪৫) ও চিকনাগুল (পূর্ব সাতজনি) গ্রামের মোঃ আব্দুল লতিফের ছেলে মোঃ মাসুক আহমদ (৩৫)কে আটক করে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। যার নাম্বার- নং ১৩, তারিখ- ২০/০৭/২০২০ খ্রিঃ।

অপর দিকে, মঙ্গলবার (২১ জুলাই) সকাল ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানা পুলিশ ৪টি মাদক মামলার আসামি ২১ পিস ইয়াবাসহ নিজপাট মাস্থিংহাটি গ্রামের মৃত আব্দুল খালেকের ছেলে সাইফুল আজম ডিয়ারকে আটক করে। তার বিরুদ্ধে জৈন্তাপুর মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। যার নাম্বার- নং ১৪, তারিখ- ২১/০৭/২০২০ খ্রিঃ।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শ্যামল বণিক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।আটককৃতকে আদালতে প্রেরণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.