Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে মৎস্য সপ্তাহ শুরু

বানিয়াচং প্রতিনিধি  |  ২২ জুলাই, ২০২০

“মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি”- এই স্লোগানকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২০’ মঙ্গলবার (২১ জুলাই) থেকে সারাদেশে শুরু  হয়েছে। সপ্তাহটি চলবে ২৭ জুলাই পর্যন্ত। এ উপলক্ষে বানিয়াচংয়েও নেয়া হয়েছে নানা কর্মসূচি।

সপ্তাহব্যাপী পুরো উপজেলায় মাইকিং, ব্যানার, ফেস্টুনের মাধ্যমে জনসচেতনতামূলক প্রচারণা, মৎস্য খাতে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, মাছে ক্ষতিকর রাসায়নিক প্রয়োগ বিরোধী অভিযান, মৎস্য আইন বাস্তবায়নে মোবাইল কোর্ট পরিচালনা, মৎস্য চাষিদের মৎস্য চাষ বিষয়ে নিবিড় পরামর্শ প্রদান, চাষিদের মাঝে মৎস্য চাষের উপকরণ বিতরণ প্রভৃতি কর্মসূচি বাস্তবায়ন করা হবে এবং শেষ দিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে উপজেলা পর্যায়ের কর্মকর্তাগণের মতবিনিময় এবং মৎস্য সপ্তাহের সমাপ্তি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বানিয়াচং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.