Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

জৈন্তাপুর প্রতিনিধি |  ২২ জুলাই, ২০২০

জৈন্তাপুর উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ-২০২০ উৎযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন ও মৎস অধিদপ্তর জৈন্তাপুর এর আয়োজনে জাতীয় কর্মসূচীর আলোকে সপ্তাহ ব্যাপী গৃহীত কার্যক্রমের অংশ হিসেবে ২১ জুলাই মঙ্গলবার সকাল ১০টায় আনুষ্ঠানিক ভাবে মাইকিং প্রচারনার মাধ্যমে উদ্ভোধন করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা শেখ মোহাম্মদ মাসুদ রানা।

“মৎস উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি” এই শ্লোগানকে সামনে রেখে সপ্তাহ ব্যাপী কর্মসূচীর মধ্যে আরও রয়েছে মৎস সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, মৎস্য চাষিদের মাছচাষ বিষয়ক নিবিড় পরামর্শ সেবা প্রদান এবং পুকুরের মাটি ও পানি পরীক্ষা সহ বিভিন্ন পরিকল্পনা।

উপজেলা মৎস্য অফিস কার্যালয়ে উদ্ভোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা সম্প্রসারণ অফিসার মোহাইমিনুল ইসলাম, জৈন্তাপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম সরওয়ার বেলাল, সাংবাদিক আবুল হোসেন মোঃ হানিফ ও ক্ষেত্র সহকারি মোঃ আব্দুল মালেক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.