Sylhet Today 24 PRINT

মাধবপুরে ইয়াবাসহ আটক ১

মাধবপুর প্রতিনিধি |  ২২ জুলাই, ২০২০

হবিগঞ্জে মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের জালুয়াবাদ গ্রামের পূর্ব পাড় এলাকা থেকে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আ. আলী (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করে তেলিয়াপাড়া পুলিশ।

মঙ্গলবার (২১ জুলাই) অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মো. আ. আলী নরসিংদী জেলার রায়পুরা থানা মেঘনা নদীর পশ্চিম পাড়ের আব্দুল খালেকের ছেলে।

মাধবপুর তেলিয়াপাড়া হরষপুর পুলিশ ফাঁড়ি ইন্সপেক্টর গোলাম মোস্তফা জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর উপজেলা শাহজাহানপুর ইউনিয়নের জালুয়াবাদ গ্রামে পূর্ব পাড় এলাকায়  মাদকবিরোধী অভিযান চালায় আমি সহ আমার সঙ্গী ফোর্স । এ সময় মোঃ আঃ আলী কাছ থেকে ৪৫০পিস ইয়াবাসহ তাকে হাতেনাতে আটক করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মো. আ. আলী অনেকদিন থেকে ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে সংগ্রহ করে বিভিন্ন এলাকায় মাদকসেবী ও মাদক কারবারীদের কাছে সরবরাহ করে আসছিল বলে স্বীকার করে।

তার বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তেলিয়াপাড়া হরষপুর পুলিশ ফাঁড়ি ইন্সপেক্টর গোলাম মোস্তফা।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.