Sylhet Today 24 PRINT

সিলেটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ২২ জুলাই, ২০২০

সিলেটের এয়াপোর্ট থানা এলাকা থেকে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

২১ জুলাই রাতে ধোপাকুল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শাহাব উদ্দিন (৪৫] সিলেটের কোম্পানীগঞ্জের বতুমারা গ্রামের প্রয়াত সোনাফর আলীর ছেলে।

র‍্যাব জানায়, গ্রেপ্তারকৃত হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক ওয়ারেন্টভুক্ত আসামিকে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় হস্তাস্তর করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.