Sylhet Today 24 PRINT

শায়েস্তাগঞ্জে ইয়াবাসহ গ্রেপ্তার ১

শায়েস্তাগঞ্জ প্রতিনিধি |  ২২ জুলাই, ২০২০

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২২ জুলাই) সকালে শায়েস্তাগঞ্জ উপজেলার শিল্পাঞ্চলখ্যাত অলিপুরে শায়েস্তাগঞ্জ থানার এসআই এম জসিম উদ্দিন ও এসআই মুখলিছুর রহমানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে এক বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

মাদক ব্যবসায়ী মো. হিরু মিয়া শায়েস্তাগঞ্জ উপজেলার নুরপুর গ্রামের প্রয়াত ইদ্রিছ আলীর ছেলে।

শায়েস্তাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, হিরু কুখ্যাত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে ৭টি মামলা রয়েছে। তাকে আজ কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.